সিমেন্ট, বিটুমিন, ইট, বালু ও পাথরসহ নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধির প্রতিবাদে মানবন্ধন করেছে সুনামগঞ্জ জেলা কন্ট্রাক্টর ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন।
বুধবার (১৬ মার্চ) দুপুর ১২টায় শহরের ট্রাফিক পয়েন্টে আয়োজিত মানবন্ধনে এই দাবি জানানো হয়। মানবন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি আবুল মহসিন মাহাবুব, সহ-সভাপতি নুরুল ইসলাম, রেনু মিয়া ও সাধারণ সম্পাদক শংকর দেব প্রমুখ।
মানবন্ধনে বক্তারা বলেন, নির্মাণ সামগ্রীর দাম না কমালে ঠিকাদাররা তাদের উন্নয়ন কাজ বন্ধ করে দেবেন। অব্যাহত দাম বৃদ্ধির কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। এ জন্য প্রধানমন্ত্রীর প্রণোদনা পাওয়ার দাবি জানান তারা।
মানবন্ধন শেষে বিভিন্ন দাবি নিয়ে জেলা প্রশাসকের কাছে তারা স্মারক লিপি প্রদান করেন। এ সময় জেলার বিভিন্ন উপজেলার ঠিকাদাররা উপস্থিত ছিলেন।