সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম, সম্পাদক ইমরান

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে সিলেট জেলা বিএনপির কাউন্সিল। মঙ্গলবার (২৯ মার্চ) দুপুর দেড়টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সিলেটের রেজিস্ট্রি মাঠে ভোটগ্রহণ সম্পন্ন হয়। গণনা শেষে সন্ধ্যার দিকে ফলাফল ঘোষণা করা হয়।

এবার সভাপতি পদে আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক পদে মো. শামিম আহমদ বিজয়ী হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল গফফার। তিনি জানান, এবার সিলেট জেলা বিএনপির কাউন্সিলে তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। কাউন্সিলে ভোটার ছিলেন এক হাজার ৮১৮ জন। এর মধ্যে ভোট পড়েছে এক হাজার ৭২৬টি।

জানা গেছে, ৮৬৮ ভোট পেয়ে সভাপতি পদে আব্দুল কাইয়ুম চৌধুরী, ৭৯৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী ও ৬২৩ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে মো. শামিম আহমদ বিজয়ী হয়েছেন। এ ছাড়া কাউন্সিলে প্রতিদ্বন্দ্বিতাকারীদের মধ্যে সভাপতি পদে আবুল কাহের চৌধুরী পেয়েছেন ৬৭৫ ভোট। সাধারণ সম্পাদক পদে আ ফ ম কামাল ৭২, আলী আহমদ ৫৭৩ ও মো. আব্দুল মান্নান ৮১ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডভোকেট এম মুজিবুর রহমান মুজিব ৪৬৪ ও লোকমান আহমদ ৪৩৯ ভোট পেয়েছেন।