হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২

Accident(Car)হবিগঞ্জের চুনারুঘাট-চান্দপুর সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত তিনজন। নিহতরা হলেন শহিদ মিয়া ও হারুন মিয়া।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদেরকে গুরুতর অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন তারা মিয়া (৪০), তাজুল মিয়া (৩০), সুহেল (৩০)।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর ট্রাকের চালক মনির মিয়াকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চুনরুঘাটের চান্দুপুর থেকে যাত্রীবাহি একটি সিএনজি চালিত অটোরিকশা শহরে আসার পথে বিপরীত দিক থেকে বালু বোঝাই একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শহিদ মিয়া (৫৫) ও হাসপাতালে নেওয়ার পথে হারুন মিয়া নিহত হন।

এ সময় উত্তেজিত জনতা প্রায় একঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। 

/এনএস/