হবিগঞ্জে হাওর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

লাশ উদ্ধারহবিগঞ্জের বানিয়াচং-এ হাওর থেকে দীলিপ চন্দ্র দাস (৩৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি বানিয়াচং উপজেলার ভাটিপাড়া গ্রামের শ্রী গুরুপদ দাসের ছেলে। বুধবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।  বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, সকালে ভাটিপাড়া গ্রামের লোকজন বাড়ির পার্শ্ববর্তী হাওরে একটি মরদেহ ভেসে থাকতে দেখে। খবর পেয়ে বানিয়াচং থানার ওসির নির্মলেন্দু চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।
/এইচকে/