এ ঘটনায় সাদিয়ার মা বাদী হয়ে ৬ জনকে আসামী করে এয়ারপোর্ট থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার নং- ১ (০৩-০২-১৬)।
মামলার আসামীরা হচ্ছে- মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার জাকছড়া গ্রামের কাউছার আহমদ (২২), তার পিতা আব্দুল কাশেম (৪৫), তার মা মুন্নি বেগম (৪০), ইসরাইল মেম্বার (৪৫), মারুফ (২৬) ও নিয়াজী (৪০)। পুলিশ এখন পর্যন্ত তাদেরকে কাউকে গ্রেফতার করতে পারেনি। এ ব্যাপারে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) লোকমান হোসেন জানান, অপহৃতাকে উদ্ধার ও আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এর বাইরে তিনি আর কোনও মন্তব্য করতে রাজি হননি।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, কলেজে আসা-যাওয়ার পথে কলেজ ছাত্রী সাদিয়াকে প্রায়ই উত্ত্যক্ত করে আসছিল কাউছার আহমদ। বিষয়টি সাদিয়া তার পরিবারকে জানায়। পারিবারিকভাবে বিষয়টি কাউছারের পরিবারকে জানানো হয়। গত ২৮ জানুয়ারি বিকেল সাড়ে ৩ টার দিকে ছাত্রীটি কলেজ থেকে বাসায় ফেরা পথে কাউছার তার সহযোগিদের নিয়ে একটি সিএনজি অটোরিক্সায় তুলে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। পরে তারা জানতে পারেন কাউছারসহ তার পরিবার সাদিয়াকে অপহরণ করে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার জাকছড়ায় আটকে রেখেছে।
/এআর/