এলাকাবাসী জানায়, জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের কবিরপুর গ্রামে ঘটনার দিন বিকেলে মখলিছ উল্লাহ (৮০) ও আব্দুল খালিকের পরিবারের শিশুরা বাড়ির উঠোনে খেলছিল। খেলাধুলার ঘটনাকে কেন্দ্র করে ঝগড়ার এক পর্যায়ে মখলিছ উল্লাহকে হাতের কনুই দিয়ে আঘাত করেন আব্দুল খালিক। এতে ঘটনাস্থলেই মখলিছ মাটিতে পড়ে যান। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ প্রসঙ্গে আবাসিক চিকিৎসক ডা. জহিরুল ইসলাম বলেন, বুকে আঘাত প্রাপ্ত হয়ে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তিনি রাতে মারা যান।
জগন্নাথপুর থানার ওসি মো. মুরসালিন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
/এনএস/এমএন এইচ/