ওসি সোহেল জানান, জামায়াত কানেকশন ও মাহফিলের পূর্বানুমতি থাকায় সংশ্লিষ্টদের মাহফিল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
ওসি আরও বলেন, সংশ্লিষ্টরা জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত বলে জানতে পেরেছি। নাশকতার আশঙ্কায় মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে আঞ্জুমানে খেদমতে কোরআন সিলেটের সভাপতি মাওলানা আব্দুল মালিক চৌধুরী ও সেক্রেটারি হাফিজ মাওলানা মিফতাহউদ্দীন ২ দিনব্যাপী তাফসির মাহফিল সফলের আহ্বান জানান।
শুক্র ও শনিবার প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মাহফিল চলবে বলে বিবৃতিতে উল্লেখ করেছিলেন তারা। মাহফিলে মাওলানা আমিরুল ইসলাম বেলালী, মাওলানা মুজাহিদুল ইসলাম ঢাকা, টিভি ভাষ্যকার ডা. হুমায়ুন কবির, মাওলানা আবু তায়্যিব সৎপুরী, প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম আল মাদানী, প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান হুমায়দী, মাওলানা হাফিজুর রহমানের তাফসির পেশ করার কথা ছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
/এআর / এএইচ/