তিনি জানান, রবিবার সকাল ১০টার দিকে নগরীর ধোপাদিঘীরপাড়ে ইব্রাহিম খলিল হত্যা মামলায় ডিজিটাল পদ্ধতিতে সাক্ষ্য দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মো. সাহেদুল করিম ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ।
এছাড়া, নগরীর তাঁতীপাড়াস্থ মাজহারুল ইসলাম সোহেল হত্যা মামলায় দুজন এবং ২০০৪ সালের দলদলী চা বাগান এলাকায় খুন হওয়া জাহাঙ্গীর হত্যা মামলায় আরও দুজন সাক্ষী ডিজিটাল পদ্ধতিতে সাক্ষ্য দেন।
সিলেটের প্রতিটি আদালতে ডিজিটাল পদ্ধতিতে সাক্ষ্যগ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
গত ২৬ নভেম্বর সিলেট জেলা আইনজীবী সমিতির নৈশভোজ অনুষ্ঠানে সিলেট থেকে বিচার বিভাগের ডিজিটাইলেশন প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছিলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা। এর মাধ্যমে ঢাকায় বসে প্রতিদিন সিলেট আদালতের কার্যক্রম পর্যবেক্ষণ করা যাবে বলেও মন্তব্য করেছিলেন প্রধান বিচারপতি। এ ঘোষণার তিন মাসের মাথায় সিলেট আদালতে ডিজিটাল পদ্ধতিতে সাক্ষ্যগ্রহণ শুরু হলো।
/এএইচ/আপ-এআর/