সিলেটে ৮টি ককটেল উদ্ধার, শিশু আহত

সিলেটসিলেটে পরিত্যক্ত অবস্থায় আটটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ ফরহাদ খাঁ সেতু এলাকা থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। পরে এগুলো এমসি কলেজ মাঠে ধ্বংস করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (সদর দক্ষিণ) জেদান আল মুসা জানান, এক টোকাই শিশু কাগজ কুড়াতে গিয়ে ককটেলগুলো দেখতে পায়। এ সময় একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হলে সে দৌড়ে আত্মরক্ষা করে। এতে শিশুটি সামান্য আহত হয়। আশপাশের লোকজন শিশুটির চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে ককটেলের বিস্ফোরণ দেখতে পান। খবর পেয়ে শাহপরান থানা পুলিশ সেখান থেকে আটটি ককটেল উদ্ধার করে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ককটেলগুলো বেশ পুরনো। এগুলো বেশ আগেই এখানে রাখা ছিল বলে তারা ধারণা করছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানান এডিসি।
/বিটি/টিএন/আপ-এআর/