খাদ্যে বিষক্রিয়ায় দুই ছাত্রীর মৃত্যু

সিলেটসিলেটের জৈন্তাপুর উপজেলায় খাদ্যে বিষক্রিয়ায় দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। শুক্রবার এঘটনায় নিহতরা হলেন, ইমরানা বেগম (১৫) ও রোকসনা বেগম (১৪)। তারা সম্পর্কে খালা-ভাগনি।
জৈন্তাপুর মডেল থানার (ওসি) সফিউল কবির চিকিৎসকদের বরাত দিয়ে জানান,‘দুই ছাত্রীর মুখ দিয়ে ফেনা বের হয়েছে। পাশাপাশি তারা বমিও করেছে। এটি বিষক্রিয়ায় মৃত্যুর লক্ষণ বলে চিকিৎসকরা জানিয়েছেন।’
এক প্রশ্নের জবাবে ওসি জানান,‘দুই ছাত্রী রাস্তায় প্রাণ ফুটো জুস পান করে। উদ্ধারকৃত জুসের বোতলটি ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগে পাঠানো হচ্ছে।’
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুই ছাত্রী শুক্রবার সকাল সাড়ে ১১টায় দরবস্ত সিএসজি অটোরিকশা স্টেশনে এসে চতুল যাওয়ার জন্য অটোরিকশা ভাড়া করে। কিছু দূর পৌঁছানোর পর একজন গাড়ি থেকে পড়ে যান এবং অন্যজন অজ্ঞান হয়ে পড়েন।
এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সুরতহাল রিপোর্ট শেষে লাশ দুটি ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
/এনএস/এআর/