হবিগঞ্জের বাহুবলে যুব সংহতি নেতার লাশ উদ্ধার

লাশ উদ্ধারহবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়ন যুবসংহতির সভাপতি মো. রফিক মিয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট রেলপথের বাহুবল উপজেলার বারো আউলিয়া নামক স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এর আগে ভোরে রফিক মিয়ার বাড়ির সামনে রক্তের দাগ, গেঞ্জি, ব্যবহৃত রক্তমাখা কুড়াল ও লুঙ্গি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসব উদ্ধার করে। নিহত রফিক মিয়া মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামের বাসিন্দা ছিলেন।
বাহুবল মডেল থানার ওসি মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ নিহতের জামা-কাপড় ও হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল উদ্ধার করেছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জাহির মোল্লা নামে একজনকে আটক করা হয়েছে।
/জেবি/ এএইচ/আপ-এআর/