আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার বলেছেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ শেকড় থেকে উঠে আসা দল। আন্দোলন করে আওয়ামী লীগকে ফুঁ দিয়ে উড়িয়ে দেওয়া যাবে না। সহিংসতা সন্ত্রাস জ্বালাওপোড়াও বাদ দিয়ে নির্বাচনে না এলে বিএনপির পরিণতি পাকিস্তানের মুসলিম লীগের মতো হবে। বিএনপিকে বিদেশিরা এসে ক্ষমতায় বসিয়ে দেবে সেই দিন আর নেই। আন্তর্জাতিক সম্প্রদায় আওয়ামী লীগের সঙ্গেই আছে।’
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাত ৮টায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে স্মার্ট কর্নার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাসসহ জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ।