হবিগঞ্জে ৪ শিশু হত্যা: স্বীকারোক্তি দিলেন আসামি শাহেদ

চার শিশু হত্যা মামলার আসামি শাহেদ হবিগঞ্জের বাহুবলে আলেচিত চার শিশু হত্যাকাণ্ডে রিমান্ডে থাকা আসামি শাহেদ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বুধবার বিকালে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে তিনি এ জবানবন্দি দেন।
হবিগঞ্জ কোর্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল উদ্দিন জানান, চাঞ্চল্যকর চার শিশু হত্যাকাণ্ডের অন্যতম আসামি শাহেদ নিজের সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এ নিয়ে এ মামলায় চারজন স্বীকারোক্তি দিয়েছেন।
প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি খেলতে গিয়ে নিখোঁজ হয় উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাত ভাই আব্দুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০), আবদাল মিয়ার ছেলে মনির মিয়া (৭) এবং তাদের প্রতিবেশী আব্দুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন (১০)। পরে ১৭ ফেব্রুয়ারি গ্রাম থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ইসাবিল এলাকা থেকে বালি চাপা অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

/বিটি/এএইচ/