পুলিশ জানায়, বানিয়াচং উপজেলার কুশিয়ারতলা গ্রামের মধু মিয়ার পুত্র আব্দাল মিয়ার সঙ্গে একই গ্রামের আজমান মেম্বারের ভাতিজা নিজামের পাওনা টাকা নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শেবুল মিয়া (২০), আয়াত আলী (৩০), জলিল মিয়া (২৫), জালাল মিয়া (২৮), ফজল মিয়া (৩০), রিপন মিয়া (১৫) আম্বর আলী (৬০), আব্দুল খালেক (২৫), সিরাজুল মিয়া (২৫), আমিরুল (১৮), মশ্বব আলী (৫৫), মিনা বেগম (৩৫), জাহাঙ্গীর (২৫), মর্তুজ আলীসহ (৩৮) কমপক্ষে ৪০ জন আহত হয়। খবর পেয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি অমূল্য কুমার চৌধুরী বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরবর্তীতে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
/এআর/