প্রতিবেদনে বাহুবল থানার এসআই জিয়াউর রহমান জিয়াকে বরখাস্ত করা হয়েছে এবং ওসি (তদন্ত) আব্দুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
গত ১২ ফেব্রুয়ারি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাত ভাই আব্দুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০) ও আবদাল মিয়ার ছেলে মনির মিয়া (৭) এবং তাদের প্রতিবেশী আব্দুল কাদিরের ছেলে ইসমাঈল হোসেন (১০) নিখোঁজ হয়। ১৭ ফেব্রুয়ারি সকালে তাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকেই বাহুবল থানা পুলিশের গাফিলতি রয়েছে বলে নিহতের স্বজনরা অভিযোগ করে আসছে। এর পরিপ্রেক্ষিতে গত ২৪ ফেব্রুয়ারি হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। দুই দফা তারিখ পরিবর্তনের পর আজ রবিবার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, বিষয়টি শুনেছি। এছাড়া আর কোনও কথা বলতে রাজি হননি তিনি।
/বিটি/এএইচ/