হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৪০

হবিগঞ্জহবিগঞ্জে বাড়ির রাস্তা দখল করাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ৪০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সোমবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
পুলিশ জানায়, হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী গ্রামের রাস্তা নিয়ে আলতাফ আলীর সঙ্গে একই গ্রামের দুলাল মিয়ার দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার সকালে উভয়পক্ষের লোকজন রাস্তা দখল নিয়ে বাকবিতণ্ডা শুরু করে ঘটে।এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ ৪০জন আহত হয়।
ওসি নাজিম উদ্দিন জানান, সংঘর্ষের খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

/এআর/