শ্রীমঙ্গল থানায় মামলার বিবরণ (মামলা নং জিআর ৫৮/২০১৬) থেকে জানা গেছে, র্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্পের ডিএডি সাইজুদ্দিন এর নেতৃত্বে এক বিশেষ অভিযানে শ্রীমঙ্গল কলেজ রোডের মালিক মঞ্জিল এর সামনে থেকে ৭৮ লিটার চোলাই মদসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন,ভাড়াউড়া চা বাগানের মদের দোকানের ম্যানেজার ধানসিড়িঁ ডাক বাংলা পুকুর পাড় এলাকার বাসিন্দা গৌতম পুরকায়স্থ (৬১), আরামবাগ এলাকার বাসিন্দা কাঞ্চন রবি দাস (২৫) ও একই এলাকার আশিষ রবি দাস (২৪) ও নেত্রকোনা জেলার মদন উপজেলার তীরছড়ি এলাকার মোসলেহ উদ্দিন (২১)।
/জেবি/টিএন/