সিসিকের সাবেক কাউন্সিলর আ.লীগ নেতা মোস্তাক গ্রেফতার

সিলেট সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোস্তাক আহমদকে গ্রেফতার করেছে র‍্যাব। তিনি কোতোয়ালি থানাধীন মাছিমপুর এলাকার দোয়েল ১৪ নম্বর বাসার মৃত মঈন উদ্দিনের ছেলে।

বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে তাকে নগরীর উপশহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৯-এর সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল। তিনি বলেন, ‘গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন মোস্তাক আহমদ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে কোতোয়ালি থানায় মামলা রয়েছে।’