ইউপি নির্বাচন উপলক্ষে মঙ্গলবার বন্ধ শাবিপ্রবি


ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের সুবিধার্থে মঙ্গলবার বন্ধ থাকবে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইসফাকুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি)
বিশ্ববিদ্যালয়ের একাংশ সিলেটের টুকের বাজার ইউনিয়নের অন্তর্ভুক্ত থাকায় মঙ্গলবার ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা ও অফিস বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিকে উল্লিখিত হয়।

আগামী বুধবার যথারীতি সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চলবে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

/এসএনএইচ/এইচকে/