সিলেটের গোলাপগঞ্জে দায়ের কোপে বাবাকে হত্যার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের পালপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম দুলু মিয়া (৬০)। আটক যুবকের নাম সুলতান আহমদক (৩৩)।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা বলেন, ‘সুলতান আহমদ ৭ মাস আগে প্রবাস থেকে দেশে ফেরেন। ফেরার পর থেকে নানা বিষয়ে পরিবারের সঙ্গে ঝামেলা লেগেই ছিল। বৃহস্পতিবার বিকালে কলহের একপর্যায়ে দা দিয়ে ঘাড়ে কোপ দিলে ঘটনাস্থলেই মারা যান দুলু মিয়া। মরদেহের ময়নাতদন্ত হবে। নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।’