কিবরিয়া হত্যাকাণ্ড : বিস্ফোরক মামলায় মেয়র আরিফুল হকের জামিন

কিবরিয়া হত্যা মামলা

 সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলায় সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীকে জামিন দিয়েছে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত। রবিবার সকালে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী তার আইনজীবীর মাধ্যমে জেলা ও দায়রা জজ মোহাম্মদ আতাবুল্লাহ এর আদালতে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক আরিফুল হক চৌধুরীকে ১৫ দিনের জামিন দেন।

আরিফুল হকের আইনজীবী অ্যাডভোকটে মঞ্জুর উদ্দিন আহমদ শাহীন জামিনের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার মায়ের অসুস্থার কথা বলে জামিন আবেদন করার পর আদালত শুনানি শেষে ১৫ দিনের জামিন মঞ্জুর করেছেন। তার মুক্তির ব্যাপারে আর কোনও বাধা রইল না।

উল্লেখ ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় শাহ এএমএস কিবরিয়াসহ ৫ জন নিহত হন। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও বর্তমান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি আব্দুল মজিদ খান বাদি হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন। হত্যা মামলাটি বর্তমানে সিলেটে বিচারাধীন আছে।

/জেবি/