হবিগঞ্জে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, মা-বাবা আটক

 লাশ উদ্ধারহবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের দুদিন পর নিজ বাসা থেকেই ওই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে শিশুর মা ও বাবাকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে ওই নিখোঁজ শিশু ইসমাইলের লাশ উদ্ধার করা হয়।  মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন এ তথ্য জানান।  
এর আগে শনিবার  শিশুটি নিখোঁজ রয়েছে বলে তার বাবা রজব আলী মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
ওসি মোল্লা মনির হোসেন জানান, পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ঈসমাইলের বাবা ও মাকে আটক করেছে। তিনি আরও জানান, সোমবার রজব আলীর ঘর থেকে দুর্গন্ধ বের হতে থাকে। এক পর্যায়ে গ্রামের লোকজন ঘর তল্লালি করে ধানের গোলার  নিচে ইসমাইলের লাশ খুঁজে পায়।
পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।  
/এনএস/এমএনএইচ/