তারেক রহমানকে বহনকারী ফ্লাইট সিলেট বিমানবন্দরে অবতরণ

সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৯ মিনিটে ফ্লাইটটি অবতরণ করে।

সিলেট ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

বুধবার (২৪ ডিসেম্বর) লন্ডন স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত সোয়া ১২টায়) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন তারেক রহমান। ইতিমধ্যেই সেটি সিলেটে অবতরণ করেছে। সেখানে ঘণ্টাখানেক যাত্রাবিরতির পর বৃহস্পতিবার দুপুর ১১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি ২০২ ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।

তারেক রহমান ২০০৭ সালে এক-এগারোর পটপরিবর্তনের পর গ্রেফতার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান। এর পর থেকে তিনি সে দেশেই ছিলেন।