নাজিমের লাশ বাড়িতে পৌঁছেছে, দাফন সম্পন্ন

নাজিমুদ্দিন-সামাদ

রাজধানীর সূত্রাপুরে নিহত অনলাইন অ্যাক্টিভিস্ট নাজিমুদ্দিন সামাদের লাশ গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার টোকা বরাউট গ্রামে পৌঁছেছে। শুক্রবার সকাল সাড়ে ৬টায় স্বজনরা তার লাশ নিয়ে গ্রামের বাড়িতে পৌঁছান। এরপর সেখানে হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। বিশেষ করে তা মা তৈয়রুন্নেছা এবং বোন পারুল বেগম ও নাসিম বেগম লাশ দেখে বার মুর্ছা যাচ্ছিলেন।

নিহতের স্বজন সাদেক আহমদ জানান, এখন সামাদের লাশ দাফনের প্রস্তুতি চলছে। সকাল ১১টায় গ্রামের মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

সূত্রাপুর থানার আনুষঙ্গিক প্রক্রিয়া শেষ করে বৃহস্পতিবার রাত ১১টা ২৫ মিনিটে ঢাকা থেকে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন সামাদের চাচাতো ভাই বদরুল ইসলাম।

৫ ভাই ও ২ বোনের মধ্যে নাজিম ছিলেন পঞ্চম। বড় ভাই জুলহাস উদ্দিন ও বাবা আব্দুস সামাদ আগেই মারা গেছেন। তার দুই ভাই শামীম উদ্দিন ও জসিম উদ্দিন থাকেন যুক্তরাজ্যে। তার আরেক ভাই সুনাম উদ্দিন থাকেন ফ্রান্সে। ছোট বোন ও মা তৈরুন্নেছাকে নিয়েই দেশে পরিবার ছিল সামাদের। তার তারা মৃত আব্দুস সামাদ।

বুধবার রাত ৯টার দিকে রাজধানীর সূত্রাপুরে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে নাজিম। ধর্মীয় উগ্রপন্থীরাই তাকে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

 

/এসটি/