কুলাউড়ার ৬ ইউপিতে রিটার্নিং অফিসার নিয়োগ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ছয়টি ইউনিয়নে রিটার্নিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। ৭ মে এসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইউপি নির্বাচন ২০১৬ছয় ইউনিয়নের রিটার্নিং অফিসাররা হলেন, ভাটেরা ও টিলাগাঁও ইউনিয়নে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান, হাজিপুর ও শরীফপুর ইউনিয়নে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সাইফ উদ্দিন আহমদ এবং কর্মধা ও পৃথিমপাশা ইউনিয়নে উপজেলা কৃষি কর্মকর্তা এমএম শাহনেওয়াজ।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ৭ এপ্রিল মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা।
আগামী ১০ ও ১১ এপ্রিল বাছাই এবং ১৮ এপ্রিল প্রত্যাহারের তারিখ নির্ধারণ করা হয়েছে।
/এমও/এইচকে/