তিনি জানান, পেট্রোল পাম্পে হামলার ঘটনায় তারা সোমবার সন্ধ্যায় দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করতে যান। কিন্তু থানার ওসি আসামিদের নামের তালিকা থেকে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সেলিম আহমদ ফলিকের নাম বাদ দিতে বলেন। থানা মামলা গ্রহণ না করায় তারা এ ধর্মঘট ডাকতে বাধ্য হয়েছেন।
প্রসঙ্গত, গাড়িতে গ্যাস লোড নিয়ে কথা কাটাকাটির জের ধরে গত সোমবার (১১ এপ্রিল) বেলা ৩টার দিকে দক্ষিণ সুরমার দাউদপুর বাইপাসস্থ সাউথ সুরমা সিএনজি অ্যান্ড পেট্রোল ফিলিং স্টেশনের এ হামলার ঘটনা ঘটে।
আরও পড়ুন:
সাত খুনের ঘটনায় ৭ জনের সাক্ষ্যগ্রহণ, পরবর্তী সাক্ষ্য ১৮ এপ্রিল
/এআর/