শুক্রবার (২২ এপ্রিল) সিলেট অঞ্চলের অধ্যক্ষদের নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
অধ্যাপক হারুন অর রশিদ বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থার গতানুগতিক ধারাকে সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আধুনিকতায় ঢেলে সাজাতে হবে। কলেজ পর্যায়ে শিক্ষার মানোন্নয়নের জন্য ইতোমধ্যে কাজ শুরু হয়ে গেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ আইটি বেইজড বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে হবে বলে জানান তিনি।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের পরিচালক মো. মুমিনুল হক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র সিলেটের পরিচালক ড. মো. গোলাম রব্বানী, সরকারি মহিলা কলেজ সিলেটের অধ্যক্ষ বিজিত কুমার ভট্টাচার্য প্রমুখ।
বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ৬৮ হাজার গ্রামের মধ্যেই রয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকে বিশ্ববিদ্যালয়টি দেশের শিক্ষার্থীদের চাহিদা পূরণ করে যাচ্ছে, যার পরিপেক্ষিতে বর্তমানে অনেক দৃশ্যমান পরিবর্তন দেখা গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর শিক্ষা ক্ষেত্রে যে উন্নয়নের ছোঁয়া লেগেছে তার ফসল হচ্ছে আজকের এই আধুনিক জাতীয় বিশ্ববিদ্যালয়।
/এআর /এএইচ/এসএনএইচ/