বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমিতি এই নিন্দা ও প্রতিবাদ জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতরা সমাজের যতই ক্ষমতাবান হোন কেন যথাযথ তদন্তের মাধ্যমে তাদের চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। কেননা এ ঘটনা সমাজে মূল্যবোধের চরম অবক্ষয়কেই নির্দেশ করে।
এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতরা যেকোনওভাবে পার পেয়ে যায় বলে পুনরায় তারা এসব ঘটানোর দুঃসাহস দেখায়। তারা এতটাই লাগামহীন যে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটানোর পরে সারাদেশে এমন আন্দোলন-প্রতিবাদের মুখেও আবার তারা প্রধান শিক্ষককে বরখাস্ত করেছে। এর আগেও বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার সার্ভিসের একজন কর্মকর্তা-শিক্ষক জুনিয়র কর্মকর্তা এসিল্যান্ড দ্বারা লাঞ্ছিত হয়েছিলেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এই সমিতি অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের তদন্ত সাপেক্ষে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
আরএআর/এজে