১ সেপ্টেম্বর থেকে ৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু





পিএসসিআগামী ১ সেপ্টেম্বর থেকে ৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পরীক্ষার বিস্তারিত সময় সূচি কমিশন থেকে পরে জানানো হবে।
গত ১০ ফেব্রুয়ারি ৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। এতে ১৩ হাজার ৮৩০ জনকে লিখিত পরীক্ষার জন্য যোগ্য ঘোষণা করা হয়।
এর আগে গত ৮ জানুয়ারি দুই লাখ ১১ হাজার ৩২৬ জন চাকরিপ্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন। প্রথম শ্রেণির দুই হাজার ১৮০ জন গেজেটেড কর্মকর্তা নিয়োগ দিতে গত ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
/আরএআর/এমএনএইচ/