মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বলেন, দেশে জঙ্গি হামলার নিন্দা জানিয়ে এবং হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার এক মাস পূর্ণ হওয়া উপলক্ষে ১ আগস্ট সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, সকাল দশটা থেকে ১১ টা পর্যন্ত এ মানববন্ধন চলবে। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এই মানববন্ধনে অংশ নেবেন।
/আরএআর/ এমএনএইচ