এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ১৮ আগস্ট

এসএইচসির ফল প্রকাশ। ফাইল ছবি২০১৬ সালে অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল চলতি আগস্ট মাসের ১৮ তারিখ প্রকাশ করা হবে। সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে বিষয়টি জানানো হয়। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সাইফুল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  
ঢাকা আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ার‌ম্যান অধ্যাপক মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, আগামী ১৭ থেকে ১৯ আগস্টের যেকোনও দিন ফল প্রকাশ হতে পারে।
এদিকে, শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, আগামী ১৮ আগস্টই ফল প্রকাশ হবে। এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা ৩ এপ্রিল শুরু হয়ে শেষ হয় ২২ জুন। শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী ৬০ দিনের মধ্যে ফল ঘোষণার কথা। সেই নিয়ম রক্ষার চেষ্টা করছে কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, এবার পরীক্ষায় আটটি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডে মোট ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। গত বছরের তুলনায় এ বছর বেশি পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১ লাখ ৪৪ হাজার ৭৪৪ জন।
/আরএআর/এনএস/এমএনএএইচ/