আগামী ২৯ আগস্ট থেকে দেশের সব সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজের এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষার ফরম দেওয়া শুরু হবে। আগামী ৭ অক্টোবর থেকে মেডিক্যাল কলেজগুলোতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।
প্রসঙ্গত, এবছর মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষা ৭ অক্টোবর এবং ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা ৪ নভেম্বর পৃথকভাবে অনুষ্ঠিত হবে। ২০১০ সাল থেকে মেডিক্যাল এবং ডেন্টালের ভর্তি পরীক্ষা একই দিনে অুনষ্ঠিত হয়ে আসছিল।
স্বাস্থ্য অধিদফতরের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। অধিদফতর থেকে জানা গেছে, টেলিটক সিম ব্যবহারকারীরা মোবাইল থেকে অনলাইনে আবেদন করতে পারবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত বিষয় শিগগিরই বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
/জেএ/এসটি/