চট্টগ্রাম পটিয়া মাদ্রাসার মহাপরিচালক ও ইত্তেহাদুল মাদারিসের মহাসচিব আবদুল হালিম বোখারির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশের সভাপতি মুফতি রুহুল আমীন, তানজিমুল মাদারিস আদ দ্বীনিয়া আল কওমিয়ার চেয়ারম্যান আরশাদ রাহমানী, মুফতি মোহাম্মদ তাসনীমসহ অনেকে।
সভায় মাওলানা রুহুল আমীন বলেন, দেশে ভয়াবহ জঙ্গিবাদের ফেতনা চলছে। তাই পাঠ্যপুস্তকে মুসলিম সংস্কৃতি, নবী-রাসুলদের জীবনী ও ইসলামের আদর্শিক বিষয়গুলো যোগ করতে হবে। শিক্ষা ব্যবস্থায় ইসলামি ও নিজস্ব সংস্কৃতিবাদ দিয়ে ভিনদেশি অপসংস্কৃতির বিষয়গুলো বাদ দিতে হবে।
সম্মিলিত কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড জাতীয় পাঠ্যপুস্তক রচনা ও সম্পাদনা পরিষদে কওমি মাদ্রাসা শিক্ষায় অভিজ্ঞ আলেমদের অন্তর্ভুক্তির দাবি জানান রুহুল আমীন।
সভায় সম্মিলিত কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মুফতি আবদুর রহমান মারা যাওয়ায় সর্বসম্মতিক্রমে আবদুল হালিম বোখারীকে সম্মিলিত কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
এসটিএস/এমএন এইচ/