বিবৃতিতে বলা হয়, বুধবার সম্মিলিত কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পটিয়া মাদ্রাসার মহাপরিচালক আব্দুল হালিম বোখারির সভাপতিত্বে বোর্ড কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় দায়িত্বশীলরা এ সিদ্ধান্ত গ্রহণ করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩ অক্টোবর হাজহাজারীর মোহতামিম সাহেব বেফাক বোর্ড ছাড়া অন্য চারটি জাতীয় বোর্ডের সভাপতি-সেক্রেটারির সঙ্গে কওমি সনদের সরকারি স্বীকৃতি বিষয়ে আলাপ-আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্তের কথা বলেন। এ লক্ষ্যে শফীর পক্ষ থেকে একটি প্রতিনিধি দল সম্মিলিত কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আব্দুল হালিম বোখারির সঙ্গে সাক্ষাৎ করে।
ওই সাক্ষাতের পরিপ্রেক্ষিতে সম্মিলিত কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বৈঠকে বসে সিদ্ধান্ত নেয়, হাটহাজারীর হুজুর উদ্যোগী হলে, সম্মিলিত শিক্ষাবোর্ড শিক্ষা বোর্ডের নেতারা শুধু বেফাকের চেয়ারম্যান-মহাসচিব এবং অন্য চার বোর্ডের চেয়ারম্যান মহাসচিবের আলোচনা বা বৈঠক হতে পারে। শুধু এই দশজনের উপস্থিতিতে চট্টগ্রাম শহরের যেকোনও জায়গায়, যেকোনও দিন বৈঠকে বসতে সম্মিলিত বোর্ড রাজি। সম্মিলিত বোর্ডের নেতাদের আশা, এ বৈঠক থেকে সমাধানের পথ বেরিয়ে আসবে।
/এসটিএস/এমএনএইচ/