৩৬তম বিসিএসের চূড়ান্ত ও ৩৭তম’র লিখিত পরীক্ষার ফল সেপ্টেম্বরে

 

পিএসসি৩৬তম বিসিএসের চূড়ান্ত ও ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল  চলতি বছরের সেপ্টেম্বরের শেষ দিকে প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সাদিক। তিনি বলেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। ইচ্ছা আছে সেপ্টেম্বরের শেষ দিকেই ফল দেবো’

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘সেপ্টেম্বরের শেষ দিকে ফল প্রকাশের জন্য পিএসি গুরুত্বসহকারে কাজ করছে। আশা করি, সময়মতো কাজ শেষ করতে পারবো।’ ৩৮তম বিসিএসের আবেদন ও বিভিন্ন নন ক্যাডারের লিখিত ও মৌখিক পরীক্ষার বিষয়ে কাজ করছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি ৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষা ফল প্রকাশ করা হয়। এতে ৫ হাজার ৯৯০ জন উত্তীর্ণ হন। গত বছরের ৮ জানুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা হয়।

অন্যদিকে গত বছর ১ নভম্বের ৩৭তম বিসিএসের প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষা ফল প্রকাশ করা হয়। এতে ৮ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হন।

/আরএআর/এমএনএইচ/