বিভাগের ৩৯তম বর্ষের মাস্টার্সের শিক্ষার্থী রায়িদা কাইয়ুম বলেন, ‘অন্যান্য বিভাগের তুলনায় আইন বিভাগ এমনিতেই দেড় বছর পিছিয়ে আছে। শিক্ষকরা সময়মতো খাতা না দেখায় ফল প্রকাশে দেরি হয়। এখনই শিক্ষকরা নিয়মিত ক্লাশ-পরীক্ষা নিতে পারেন না, নাইট কোর্স চালু হলে কিভাবে সম্ভব, তা আমার বোধগম্য নয়।’
৪৩তম ব্যাচের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নুর হোসেন নয়ন বলেন, ‘নিয়মিত শিক্ষার্থীদের শিক্ষা দিতেই যেখানে বিভাগের শিক্ষকরা হিমশিম খাচ্ছেন, সেখানে আবার নাইট কোর্সে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির পরিকল্পনা অত্যন্ত বেদনাদায়ক। এই সময়ে আইন বিভাগে নাইট কোর্স চালু করা যায় না।’
৪২তম ব্যাচের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আসাদ বলেন, ‘বিভাগটিতে ভর্তি হওয়ার পর থেকেই দেখছি নানা সংকট। তার মধ্যে প্রধানতম সংকট ফল প্রকাশে বিলম্ব। এখন নতুন করে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করলেও শিক্ষক কিন্তু বাড়ছে না। সে হিসেবে এ কোর্স চালু করলে এ সমস্যা আরও বাড়বে।’
মানববন্ধন সঞ্চালনা করেন ৪৩তম ব্যাচের শিক্ষার্থী আহসান শুভ্র।
/এমএনএইচ/