মাউশি থেকে জারি করা আলাদা নির্দেশনায় বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মুজিব নগর দিবসের তাৎপর্য তুলে ধরে ‘ঐতিহাসিক মুজিব নগর এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
কলেজ প্রশাসনের পরিচালক, মাধ্যমিকের পরিচালক, সরকারি ও বেসরকারি কলেজের অধ্যক্ষ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সব উপপরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকে নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।
উল্লেখ্য, আগামীকাল ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবস। ১৯৭১ সালের এদিন মুক্তিযুদ্ধ চলাকালে তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার (বর্তমানে জেলা) বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ নেয়। পরে এই বৈদ্যনাথতলাকেই মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়। দিবসটি উপলক্ষে জাতীয় কর্মসূচি পালিত হবে। জাতীয় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি পালনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়।
আরও পড়ুন-
মাধ্যমিকের সব স্তরে কারিগরি ট্রেড চালু আগামী বছর