ঢাবি ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল কাল



ঢাকা বিশ্ববিদ্যালয়ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষ চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অধীন ১ম বর্ষ বিএফএ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার ফল আগামীকাল সোমবার (৮ অক্টোবর) দুপুর ১ টায় প্রকাশিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিস (কক্ষ নং-২১৪) আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।
রবিবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয় জনসংযোগ অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর চ-ইউনিটের ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৩৫টি আসনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মোট ১৯টি কেন্দ্রে ১৬ হাজার ৪৮০জন শিক্ষার্থী অংশ নেন।