এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হবে। পরীক্ষার সূচি নির্ধারণ করে বৃহস্পতিবার তা প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপ-কমিটি।
সূচি অনুযায়ী, ২ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এসএসসির তত্ত্বীয় পরীক্ষা হবে। আর ২৬ ফেব্রুয়ারি সঙ্গীত বিষয়ের এবং ২৭ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চের মধ্যে অন্য বিষয়ের ব্যবহারিক পরীক্ষা হবে।
বেশ কয়েক বছর থেকে ১ ফেব্রুয়ারি এই পরীক্ষা শুরু হলেও এবার ওইদিন শুক্রবার হওয়ায় ২ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপ-কমিটি।
এবারও বহুনির্বাচনী (এমসিকিউ) অংশের উত্তর আগে দিতে হবে। পরে নেওয়া হবে সৃজনশীল ও রচনামূলক অংশের পরীক্ষা।