প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে জানা গেছে, আগামী ২৪ ডিসেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৬ ডিসেম্বর বাংলা ও বাংলাদেশ বিশ্ব পরিচিতি এবং ২৮ ডিসেম্বর গণিত এবং ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।
আর ইবতেদায়িতে ২৪ ডিসেম্বর ইংরেজি ও আরবি, ২৬ ডিসেম্বর বাংলা, বাংলাদেশ বিশ্ব পরিচিতি ও বিজ্ঞান এবং ২৮ ডিসেম্বর গণিত, কোরআন মজিদ, তাজবিদ, আকাইদ ও ফিকহ বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।
১৮ ডিসেম্বর বহিষ্কৃত শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে ফল প্রকাশের নির্দেশনা দেন হাইকোর্ট। ২১ নভেম্বর প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের বহিষ্কার, কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একইসঙ্গে বহিষ্কৃত পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চান উচ্চ আদালত। আদালতের নির্দেশনার পর পরীক্ষার ব্যবস্থা নিলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।