স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান

123919582_1325345951140254_8999650162221933524_nস্বাস্থ্যবিধি মানার শর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ কিন্ডার গার্টেন স্কুল অ্যান্ড কলেজ ঐক্য পরিষদ (বিকসকপ)। একইসঙ্গে শিক্ষক-শিক্ষিকাদের আর্থিক সহায়তারও দাবি জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের চেয়ারম্যান এম ইকবাল বাহার চৌধুরী।
তিনি বলেন, গত ১৬ মার্চ সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় আমরাও প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করি। যা এখনও বন্ধ আছে। আরও কতদিন বন্ধ থাকবে জানা নেই। এসব শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের মাসিক টিউশন ফির ওপর নির্ভরশীল। ৯৯ শতাংশ প্রতিষ্ঠানই ভাড়া বাড়িতে প্রতিষ্ঠিত ও পরিচালিত। শিক্ষার্থীদের মাসিক টিউশন ফির ৪০ শতাংশ বাড়ি ভাড়া, ৪০ শতাংশ শিক্ষক শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীর বেতন, বাকি ২০ শতাংশ গ্যাস বিল, বাণিজ্যিক হারে বিদ্যুৎ ও পানির বিলসহ অন্যান্য খরচের জোগান না হওয়ায় অনেক প্রতিষ্ঠানে ভর্তুকি দিতে হয়। তিনি আরও বলেন, এমন অবস্থায় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, তিনি যেন আমাদের দাবি দুটি মেনে নেন।