ঢাবিতে জাপানিজ স্টাডিজের আন্তর্জাতিক ই-কনফারেন্সের উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উৎযাপন উপলক্ষে ১৫টি দেশের ৩৭টি বিশ্ববিদ্যালয় ও ৭টি গবেষণা প্রতিষ্ঠানের অংশগ্রহণে দুই দিনব্যাপী আন্তর্জাতিক ই-কনফারেন্সের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আখতারুজ্জামান ‘ইন্টারন্যাশনাল ই-কনফারেন্স অন জাপানোলজি ইন নিউ এরা’ শীর্ষক এই কনফারেন্সের উদ্বোধন করেন।

অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর আবুল বারকাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব বক্তৃতা দেন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো।

প্রধান অতিথির বক্তৃতায় প্রফেসর ডক্টর আখতারুজ্জামান বলেন, বিশ্বের অনেক দেশ জাপানোলজির মাধ্যমে পারস্পরিক সহযোগিতা বাড়ানো শিখবে।

কনফারেন্সে জাপানের সংস্কৃতি, ভাষা, রাজনীতি, ইতিহাস, শিক্ষা, আন্তর্জাতিক সম্পর্ক, বিনিয়োগ-উন্নয়ন ও অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ের উপর ৬৬ টি আলোচনায় জাপানিজ স্টাডিজের শিক্ষার্থী, শিক্ষক এবং গবেষকগণ অংশগ্রহণ করবেন। ই-কনফারেন্সটি সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।