বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের এমপিওর চেক ছাড় করা হয়েছে। বুধবার (৩ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে। আগামী ১০ ফেব্রুয়ারির পর্যন্ত বেতন উত্তোলন করা যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের জানুয়ারি মাসের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার সরকারি অংশের টাকার চেক হস্তান্তর করা হয়েছে। বেতন-ভাতার সরকারি অংশের আটটি চেক ৩ ফেব্রুয়ারি অগ্রণী, রুপালি ও সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
আগামী ১০ ফেব্রুয়ারির পর্যন্ত বেতন উত্তোলন করা যাবে।