কোভিড-১৯ এর কারণে স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় শিক্ষার্থীদের মার্চপাস্ট ও র্যালির আয়োজন বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। বৃহস্পতিবার (১৮ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এ সংক্রান্ত আদেশে জারি করে। সকল আঞ্চলিক পরিচালককে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে আদেশে।
এতে আরও বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের আওতাধীন সকল মাধ্যমিক ও বিদ্যালয়ে কোভিড-১৯ পরিস্থিতির কারণে শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান বন্ধ রয়েছে। কিন্তু কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের অংশগ্রহণে মার্চপাস্ট ও র্যালির আয়োজন করেছে মর্মে কর্তৃপক্ষের দৃষ্টি গোচর হয়েছে। যা এই মুহূর্তে শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ।
আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আগের ধারাবাহিকতায় শিক্ষার্থীরা স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ে এমন কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য নির্দেশ দেওয়া হলো।