জেলা শিক্ষা অফিসার পদে ৬ জনের পদোন্নতি

প্রাথমিক শিক্ষা অধিদফতরের ৬ কর্মকর্তাকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কাউসার আজিজ স্বাক্ষরিত বদলি আদেশ বুধবার (১৯ মে) প্রকাশিত হয়েছে।

পদোন্নতি পাওয়াদের মধ্যে রয়েছেন নাটোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের চলতি দায়িত্বে থাকা এরশাদ উদ্দিন আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের চলতি দায়িত্বে থাকা ও প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্পে প্রেষণে নিয়োজিত সহকারী পরিচালক মো. কবির উদ্দিন, লক্ষ্মীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের চলতি দায়িত্বে থাকা মো. মনছুর আলী, চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের চলতি দায়িত্বে থাকা মো. সাহাব উদ্দিন, বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের চলতি দায়িত্বে থাকা তাহমিনা খাতুন এবং নরসিংদী জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের চলতি দায়িত্বে থাকা নাসরিন আকতার।