বিদ্যালয় মাঠে বা একজন শিক্ষার্থীর বাড়িতে আরও কিছু শিক্ষার্থী জড় করে পাঠদান করানোর ঘটনা বন্ধ বন্ধ করার নির্দেশ দিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপচিালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম।
মহাপরিচালকের সম্প্রতি দেওয়ার নির্দেশনা বাস্তবায়ন করতে সিলেটের বিভাগীয় উপরিচালক (চলতি দায়িত্বে) মো. মোসলেম উদ্দিন এটি বন্ধ করতে অফিস আদেশ জারি করেছেন।
রবিবার (৬ জুন) এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসারদের জন্য নির্দেশনা জারি করেন উপরিচালক।
উপরিচালকের স্বাক্ষরিত অফিস আদেশে ও সশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি দেশের বেশ কিছু এলাকায় শিক্ষকরা উৎসাহী হয়ে বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের একত্রিত করে পাঠদানের ব্যবস্থা হাতে নিয়েছেন। কয়েকজন শিক্ষক শিক্ষার্থীদের পাঠদান ভিডিও করে সামাজিক যোগাযোগ্য মাধ্যমেও প্রচার করছেন। অন্যদিকে কোনও একটি গ্রামে গিয়ে শিক্ষকরা একজন শিক্ষার্থীর বাড়ি গিয়ে আশেপাশের শিক্ষার্থীদের ডেকে জড়ো করছেন। শিক্ষার্থীদের একত্রিত করে শিক্ষক সেখানেই পাঠদান করাচ্ছেন।
এই পরিস্থিতি যে না ঘটে সে জন্য সংশ্লিষ্ট তিন জেলা শিক্ষা অফিসারদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।