২০২০-২০২১ অর্থবছরে বেসরকারি বৌদ্ধ এবং সংস্কৃত টোল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনুদানভুক্ত শিক্ষক-কর্মচারীদের এক বছরের বেতন-ভাতার চেক ছাড় করা হয়েছে। আগামী ২০ জুনের মধ্যে এই টাকা উত্তোলন করা যাবে।
সোমবার (৭ জুন) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।
অধিদফতরের উপ-পরিচালক মো. রুহুল মমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২০ সালের জুন থেকে ২০২১ সালের মে পর্যন্ত এক বছরের বেতন-ভাতার চারটি চেক হস্তান্তর করা হয়েছে। অগ্রণী ও রুপালী ব্যাংকের প্রধান শাখা এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে চেকগুলো পাঠানো হয়।