শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলছে জানা যাবে ৫ সেপ্টেম্বর

আগামী রবিবার (৫ সেপ্টেম্বর) শিক্ষা প্রতিষ্ঠান খোলা সংক্রান্ত বিষয়ে আন্তমন্ত্রণালয় বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ওই বৈঠকের পর জানিয়ে দেওয়া হবে কবে নাগাদ শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে।    

বুধবার (১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানান।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড ১৯ পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে বুধবার (১ সেপ্টেম্বর) কোনও বৈঠক অনুষ্ঠিত হয়নি। এর আগে মন্ত্রণালয় জানিয়েছিল, শিক্ষা মন্ত্রণালয় যৌথসভা করবে ১ সেপ্টেম্বর।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এখনও কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির মতামত পাওয়া যায়নি। বৃহস্পতিবারের (২ সেপ্টেম্বর) মধ্যে কমিটির মতামত পাওয়া যেতে পারে। আর আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খোলা সংক্রান্ত বিষয়ে আন্তমন্ত্রণালয় বৈঠক হওয়ার কথা রয়েছে।