অস্ট্রেলিয়ান এডুকেশন ওপেন ডেতে শিক্ষার্থীরা অস্ট্রেলীয় বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদের সঙ্গে ভর্তি সংক্রান্ত তথ্য, স্কলারশিপ এবং যাবতীয় বিষয় নিয়ে সরাসরি কথা বলার সুযোগ পাবেন।
এডুকেশন ওপেন ডের অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, অস্ট্রেলিয়ার ম্যাককুয়েরি ইউনিভার্সিটি, এডিথ কাওয়ান ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনি, লা ট্রোব ইউনিভার্সিটি, ডিকিট ইউনিভার্সিটি, সি কিউ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ তাসমানিয়া, কার্টিন ইউনিভার্সিটি, ট্যাফে নিউ সাউথ ওয়েলস, ইউ ও ডাব্লিউ কলেজ, ওয়েষ্টান সিডনি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ক্যানবেরা এবং ইউ টি এস ইনসার্চ ইউনিভার্সিটি।
উল্লেখ্য, অনুষ্ঠানটি সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সব শিক্ষার্থীর জন্য উন্মুক্ত থাকবে।
/এসআইএস/এসএম/