উচ্চশিক্ষায় অবদানে ৬ বাংলাদেশি এএবিএল অ্যাওয়ার্ডে ভূষিত

৬ বাংলাদেশি এএবিএল অ্যাওয়ার্ডে ভূষিতবাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান উচ্চশিক্ষায় অনবদ্য অবদানের জন্য অস্ট্রেলিয়ান একাডেমি অব বিজনেস লিডারশিপ (এএবিএল)অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন।
বুধবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ইউজিসি’র চেয়ারম্যানকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
ঢাকায় অবস্থানরত অস্ট্রেলিয়ান হাইকমিশনের এক উচ্চপদস্থ কর্মকর্তা ও ইউনিভার্সিটি অব কুয়ালালামপুরের রিসার্চ ও ইনোভেশনের প্রধান প্রফেসর ড. দাতো চি মুসা যৌথভাবে অ্যাওয়ার্ডটি তার হাতে তুলে দেন।
এছাড়াও অনুষ্ঠানে প্রফেসর ড.সিরাজুল ইসলাম চৌধুরী, ড. মুহাম্মদ ফরাসউদ্দিন, প্রফেসর তাসলিমা মনসুর, ড. কাজী আনিস আহমেদ ও প্রফেসর ড. রেজওয়ান খানকে বাংলাদেশে উচ্চশিক্ষায় অনন্য অবদানের জন্য এএবিএল অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়।
/এসআইএস /এসএম/এমএসএম